আওয়ামী লীগকে ২০১৯ সালের নির্বাচনে জয়ী করতে না পারলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে না। তাই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।
শুক্রবার, রাজধানীর এক হোটেলে ‘ঢাকাস্থ সেনবাগ আওয়ামী পরিষদে’র ইফতার অনুষ্ঠান ও দোয়া মাহফিলে এমন কথা বলেন তিনি।
ইফতার ও দোয়া মাহফিলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকসহ সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে আলোচনায় নির্বাচনের আগে এখনো দুই বছর সময় আছে উল্লেখ করে সব ভুলে ভবিষ্যতে দলের মনোনয়নপ্রাপ্তদের পক্ষে কাজ করে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান মোরশেদ আলম।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দেন এই সংসদ সদস্য।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসজে




